Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভোটপ্রচারে বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি গোবিন্দা

ভোটপ্রচারে বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি গোবিন্দা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: ফের হাসপাতালে ভর্তি করা হল বলিউড অভিনেতা গোবিন্দাকে। গত শনিবার মহারাষ্ট্রের জলগাঁওতে শিবসেনার হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে জলগাঁওয়ের চারটি জায়গায় নির্বাচনী সভা করার কথা ছিল তাঁর। সভা শুরুর কিছুক্ষণ পরই বুকে ব্যথা অনুভব করেন নায়ক। তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক হাসাপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয় মুম্বইয়ে। সেখানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। যদিও পরিবার বা অভিনেতার টিমের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, আপাতত তিনি সুস্থ রয়েছেন। গত অক্টোবরে মুম্বইয়ে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা। এই ঘটনার পর থেকেই দুর্বল গোবিন্দা। চলতি বছরের মার্চেই কংগ্রেস ছেড়ে শিবসেনায় (সিন্ধেপন্থী) যোগ দিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ