নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার মাতৃসদনে বিনামূল্যে ক্যান্সার আউটডোর চালু হল সোমবার। এখন থেকে প্রতিমাসে দুটো বুধবার এখানে ভাটপাড়া পুরসভা এলাকার ক্যান্সার রোগীদের চিকিৎসা করবেন বেসরকারি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা, ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, চেয়ারম্যান পরিষদের সদস্য অমিত গুপ্তা, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রমুখ।
Advertisement
রেবা রাহা বলেন, পুরসভার মাতৃসদনে প্রসূতি মহিলাদের চিকিৎসা হয়। সেই ব্যবস্থাকে পরিকাঠামোগতভাবে আরও সুদৃঢ় করা হচ্ছে। আগামী মাসেই ওই মাতৃসদনে চালু হতে চলেছে সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা। তৈরি হতে চলেছে ডিজিটাল প্যাথলজি সেন্টার। সাজিয়ে তোলা হবে অপারেশন থিয়েটার। এর ফলে ভাটপাড়া পুরসভা এলাকায় রোগীদের খুবই সুবিধা হবে। আমাদের এই এলাকায় বহু মানুষ আছেন, যাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যেতে পারেন না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেইসব মানুষের চিকিৎসার খুবই সুবিধা হবে। চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড যাতে ব্যবহার করা যায়, সে ব্যাপারেও আশ্বাস দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
প্রসঙ্গত, ইতিমধ্যে ভাটপাড়া হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং উন্নতমানের একটি আউটডোর কেন্দ্র তৈরি করার জন্য সাংসদ তহবিল থেকে দু’কোটি টাকা দেওয়া হয়েছে। এই হাসপাতালের দায়িত্বে রয়েছেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী স্বয়ং। কীভাবে হাসপাতালটির পরিকাঠামোর উন্নতি করা যায়, তার পরিকল্পনা করছেন জেলাশাসক নিজে। এজন্য তৈরি হবে নতুন বিল্ডিং। বাড়বে চিকিৎসকের সংখ্যাও। এছাড়া নিরাপত্তার কথা ভেবে ভাটপাড়া হাসপাতালে পুলিসের একটি আউটপোস্টও তৈরি হয়েছে।