Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় গুলি: প্রধান অভিযুক্ত অধরা, প্রতিবাদ মিছিল বিজেপির

ভাটপাড়ায় গুলি: প্রধান অভিযুক্ত অধরা, প্রতিবাদ মিছিল বিজেপির
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুজল প্রসাদ এখনও অধরা। পুলিস জানিয়েছে, তার খোঁজে ভিন রাজ্যেও তল্লাশি চালানো হচ্ছে। শনিবার এই ঘটনায় সুজল পাশোয়ান নামে এক যুবককে পুলিস গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় মৃতের পরিবারের ক্ষোভ আরও বেড়েছে। তারা এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। খুনের প্রতিবাদে এদিন প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানে হাজির ছিলেন মৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। 
Advertisement
জানা গিয়েছে, মূল অভিযুক্ত সুজল প্রসাদের দাদা আকাশ প্রসাদ ২০২০ সালে খুন হন। তার বদলা নিতেই বুধবার সকালে চায়ের দোকানে বসে থাকা অশোক সাউকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় নৈহাটির শিবদাসপুর থেকে শনিবার সকালে সুজল পাশোয়ানকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছিল, সে উত্তরপ্রদেশের বালিয়ায় পালিয়ে যাওয়ার তোড়জোড় করছিল। তাঁকে ন’দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এডিজি (সিআইডি) বিশাল গর্গ। ইতিমধ্যে ঘটনার তদন্তে ‘সিট’ গঠনও করা হয়েছে।
খুনের ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতী কার্যকলাপ বন্ধের দাবিতে রবিবার বিজেপি এলাকায় প্রতিবাদ মিছিল করে। ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের নেতৃত্বে আর্যসমাজ মোড় থেকে জগদ্দল থানার সামনে পর্যন্ত মিছিলের পর বিক্ষোভ দেখানো হয়। পবন সিং বলেন, ‘এলাকায় দুষ্কৃতীরাজ চলছে। পুলিস ও প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে। এই ধরনের ঘটনা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে 
নামা হবে।’
সম্পর্কিত সংবাদ