Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মধ্যপ্রদেশের দলিত প্রভাবিত গ্রাম

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মধ্যপ্রদেশের দলিত প্রভাবিত গ্রাম
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল: বিধানসভা উপ নির্বাচন মিটতেই মধ্যপ্রদেশের একটি দলিত অধ্যুষিত গ্রামে তাণ্ডব চালল দুষ্কৃতীরা। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরের পাশাপাশি পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। তাতে কয়েকজন জখম হয়েছেন বলে খবর। প্রাণ বাঁচাতে বহু মানুষ স্থানীয় থানাতে আশ্রয় নেন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিসি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।  উল্লেখ্য, বুধবার ভোট মিটতেই এই বিধানসভাক্ষেত্রের অন্তর্গত গোহতা গ্রামে হামলা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ