নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিস্তারার শেষ বিমানে আবেগপ্রবণ হয়ে পড়লেন যাত্রীরা। বিমানের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন। বিমানের ভিতরে দেওয়া খাবার ও অন্যান্য যাত্রার সরঞ্জামের ছবি ফোনবন্দি করলেন তাঁরা। আবেগে ভেসে গেলেন পাইলটও। কলকাতায় অবতরণের শেষ মুহূর্তে পাইলটও তাঁর অভিজ্ঞতা যাত্রীদের সঙ্গে ভাগ করে নিলেন।
Advertisement
সোমবার ছিল ভিস্তারা এয়ারলাইনসের সর্বশেষ যাত্রা। আজ, মঙ্গলবার থেকে এই বিমানসংস্থা জুড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। এদিন ইউকে ৭৭৬ বিমান রাত ৯টা বেজে ৩২ মিনিটে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এটাই ভিস্তারা এয়ারলাইনসের কলকাতা থেকে ছেড়ে যাওয়া শেষ বিমান। আর মুম্বই থেকে রাত ৮ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করে এই সংস্থার শেষ বিমান। দু’টি বিমানেই যাত্রীসংখ্যা পরিপূর্ণ ছিল। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং পোর্টব্লেয়ার মিলিয়ে এদিন ভিস্তারা সংস্থার ১২টি বিমানের কলকাতার সঙ্গে দিনভর যোগাযোগ হয়।
ডানলপের বাসিন্দা প্রশান্ত আগরওয়াল সামাজিক মাধ্যমে ভিস্তারার সর্বশেষ বিমানের ছবি পোস্ট করেন। ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে আগামীদিনের যাত্রা আরও সুখকর হবে।
ডানলপের বাসিন্দা প্রশান্ত আগরওয়াল সামাজিক মাধ্যমে ভিস্তারার সর্বশেষ বিমানের ছবি পোস্ট করেন। ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে আগামীদিনের যাত্রা আরও সুখকর হবে।



