সংবাদদাতা, কল্যাণী: সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হচ্ছে। তার প্রেক্ষিতে ভিসা পেতে সমস্যা হচ্ছে দুই দেশের নাগরিকদেরই। ফলে আগে থেকে পরিকল্পনা থাকলেও কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসা করাতে আসতে পারছেন না অনেক বাংলাদেশি নাগরিক। যাঁরা আগে চিকিৎসা করিয়ে গিয়েছেন, ‘ফলো-আপ’ চিকিৎসার জন্য আসতে পারছেন না তাঁরাও। স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ
Advertisement
থেকে গেদে বা বনগাঁ সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশি কল্যাণী এসে এইমসে চিকিৎসা করান। বাংলাদেশি নাগরিকরাও স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পান এখান থেকে। বর্তমান অবস্থায় অনেকে ভিসা সমস্যায় ভারতে আসতে না পেরে ই-মেইল মারফত পরামর্শ চেয়ে হাসপাতালের কাছে আবেদন করছেন।
এইমস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বড়জোর জনা দশেক বাংলাদেশি রোগী আছেন এখানে। অথচ অন্যান্য সময় মাসে ২৫০-র বেশি রোগী বাংলাদেশ থেকে এখানে আসতেন।
বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা, নামপ্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, ‘ছেলের হার্টের সমস্যা। ঢাকার হাসপাতালে চিকিৎসা করিয়ে লাভ হয়নি। তাই তিনমাস আগে এইমসে দেখানো শুরু করি। এবার আসার জন্য ভিসা পেতে অনেক সমস্যা হয়েছে। ডাক্তারবাবু আবার দু’মাস পর আসতে বলেছেন। কীভাবে আসব, জানি না। তবে চিকিৎসকরা সবরকম সহযোগিতা করছেন।’ এ বিষয়ে এইমসের জনসংযোগ আধিকারিক তথা চিকিৎসক সুকান্ত সরকার বলেন, ‘ভিসা অফিস থেকে এইমসে মেইল আসছে রোগীর বিবরণ দিয়ে। জানতে চাওয়া হচ্ছে, ফলোআপ চিকিৎসা কার কতটা প্রয়োজন। আমরা তাদের উত্তর দিচ্ছি। এছাড়া, বাংলাদেশি রোগীদের ই-মেইল মারফত চিকিৎসা সহায়তাও দেওয়া হচ্ছে।’