Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতীয়ের নাম ও পরিচয় এক রেখে শুধু ছবি পাল্টে আলাদা ভোটার কার্ড বানাল বাংলাদেশি

ভারতীয়ের নাম ও পরিচয় এক রেখে শুধু ছবি পাল্টে আলাদা ভোটার কার্ড বানাল বাংলাদেশি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: ভোটার তালিকায় গণেশ ঘরামি নামটি ঠিকই আছে। বাবার নামও আছে। বয়স, ঠিকানা সবই আছে। শুধু নিজের ছবিটি নেই। ছবির জায়গায় অন্য একজনের ফটো। দেখে তাজ্জব বাগদার পুরদহ গ্রামের বাসিন্দা গণেশবাবু। 
Advertisement
ভালো করে দেখেশুনে বুঝতে পারেন কার্ড নকল করা হয়েছে। এরপর বাগদা থানার দ্বারস্থ হন। পুলিস তদন্ত শুরু করে। বাংলাদেশের এক নাগরিককে কার্ড নকল করার দায়ে গ্রেপ্তারও করে। অভিযোগ, গণেশবাবুর পরিচয়পত্রটি জাল করে নিজের একটি ভোটার কার্ড তৈরি করেছেন অভিযুক্ত। বাংলাদেশের ব্যক্তির নাম, বাসু মোড়ল ওরফে বাসুদেব। যশোর জেলার ঝিকারগাছার বাসিন্দা তিনি। এদেশে এসে গণেশ ঘরামি নাম ব্যবহার করে পরিচয়পত্র বানিয়ে বাগদায় বসবাস শুরু করেন। মঙ্গলবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের জন্য পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাগদা থানার পুরদহ গ্রামের বাসিন্দা গণেশ ঘরামি কর্মসূত্রে থাকতেন বাইরে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি ফিরে ভোট দিতে গিয়ে জানতে পারেন, ভোটার লিস্টে তার নাম আছে। কিন্তু ছবিটি অন্যজনের। খোঁজ নিয়ে জানতে পারেন সদ্য বাংলাদেশ থেকে আগত এই গ্রামেরই বাসু মোড়ল নামে এক ব্যক্তি গণেশের ছবির জায়গায় নিজের ছবি বসিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে। এরপর সরকারি অফিস থেকে তথ্য সংগ্রহ করে সোমবার বাগদা থানায় বাসুর নামে অভিযোগ জানান গণেশ। গ্রেপ্তার হয় বাসু। গ্রামবাসীদের বক্তব্য, বাংলাদেশি নাগরিকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাগদা। অনুপ্রবেশ এখানে নিত্যকার বিষয়। দালাল মারফত প্রতিদিন চোরাপথে এদেশে আসছে বহু বাংলাদেশি নাগরিক। বাগদার বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে। টাকার বিনিময়ে দালালরা তাদের নিজেদের আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে রাখছে। থাকতে থাকতে দালাল মারফত ভারতের বৈধ পরিচয়পত্রও তৈরি করে নিচ্ছেন বাংলাদেশিরা। 
গণেশ বলেন, ‘নিজের নামের পাশে অন্যের ছবি দেখে অবাক। অনেক ঘোরাঘুরির পর জানতে পারি আমার পরিচয়পত্র জাল করে বাংলাদেশের ওই ব্যক্তি ভোটার কার্ড তৈরি করেছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ