Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল  

ভরতপুরের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
 
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ভরতপুর-২ ব্লকের গোপগ্রাম কৃষি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। রবিবার ছিল এই সমবায় নির্বাচনের মনোনয়নের শেষ দিন। এদিন বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। শুধুমাত্র তৃণমূল সমর্থিত প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়েছেন। জানা গিয়েছে, ওই সমবায়ে প্রায় ৬৫০জন কৃষক ভোটার রয়েছেন। মোট আসন রয়েছে ১২টি। কিন্তু, এদিন সেখানে শুধুমাত্র তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র জমা করেন ১২জন।
Advertisement
সিপিএমের সালার এরিয়া কমিটির সম্পাদক গোলাম মওলা বলেন, শাসকদলের কর্মীরা গোটা এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে রেখেছেন। সেই কারণে শুধু আমরা নয়, কংগ্রেস বিজেপিও মনোনয়ন জমা করতে যায়নি। যদিও স্থানীয় মালিহাটি অঞ্চল তৃণমূল সভাপতি রেজাউল শেখ বলেন, একেবারে শান্ত পরিবেশে এখানে মনোনয়নপত্র দাখিল হয়েছে। আসলে ভোটের ফলাফলে মান সম্মান থাকবে না বলে বিরোধীরা কেউ মনোনয়ন দাখিল করতে আসেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ