Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে আত্মঘাতী গৃহবধূ

ভরতপুরে আত্মঘাতী গৃহবধূ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি:  ভরতপুরে স্বামীর সঙ্গে মোবাইলে কথা শেষ করেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লেন এক গৃহবধূ। মঙ্গলবার সকালের ওই ঘটনা ভরতপুর থানার জোরগাছি গ্রামের। পরে তাঁকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিস জানিয়েছে, মৃতার নাম আসিদা বিবি (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতার বাড়ি থেকেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে গ্রামের যুবক আজিরুল শেখের সঙ্গে বিয়ে হয়েছিল। দম্পতির চার সন্তান রয়েছে। মৃতার স্বামী বর্তমানে কাজের সূত্রে কেরলে থাকেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। মৃতার মামা সাহাজান শেখ বলেন, ছোট থেকে ভাগ্নিকে মানুষ করে গ্রামেই বিয়ে দিয়েছিলাম। ওর ছেলেমেয়েরা এখনও আমার বাড়িতেই কার্যত মানুষ হচ্ছে। ওঁরা খুবই দুঃস্থ। এমন অবস্থায় এই মৃত্যু আমার কাছে চরম দুর্ভাগ্যজনক। এদিন সকালে ভাগ্নির সঙ্গে ওর স্বামীর  মোবাইলে কথা হয়। কথা বলার পরেই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। তবে মোবাইলে কী কথা হয়েছিল তা জানতে পারিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ