Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

ভারত-জার্মানির মৈত্রীর নতুন দিগন্ত কলকাতা বইমেলায়

ভারত-জার্মানির মৈত্রীর নতুন দিগন্ত কলকাতা বইমেলায়
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:জার্মানির ফেডারেল নির্বাচন আসন্ন। ভোটের পর যে সরকারই আসুক, আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত হল, আগামী দিনে আরও বেশি করে ভারতের সঙ্গে যৌথ সম্পর্ক জোরদার করা। বিশেষ করে সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে নতুন কিছু প্রকল্প নেওয়া হবে। সেই সূত্রপাত হতে চলেছে কলকাতা বইমেলায়। বললেন ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকেরমান। এবার কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বৃহস্পতিবার দিল্লিতে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং জার্মান দূতাবাসের যৌথ সাংবাদিক সম্মেলনে ফিলিপ আকেরমান কলকাতা বইমেলাকে আখ্যা দিলেন বইয়ের কুম্ভমেলা। তিনি বললেন, ফ্রাঙ্কফার্ট বইমেলার চরিত্র অন্য। পাশাপাশি গোটা বিশ্বে অসংখ্য বইমেলা হয়। কিন্তু কলকাতা বইমেলা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। ফ্রাঙ্কফার্ট বইমেলাকে দেখে অনুপ্রাণিত হয়েই সূত্রপাত হয়েছিল কলকাতা বইমেলার। অথচ বইমেলার ইতিহাসে থিম কান্ট্রি হতে জার্মানির এত দেরি হল। যদিও জার্মান রাষ্ট্রদূত বলছেন, এর মধ্যে দিয়েই সাহিত্য ও সংস্কৃতির চর্চার নতুন একটি পথ চলা শুরু হল। গিল্ডের দুই কর্তা সুধাংশু শেখর দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, আমাদের ধারণাই ছিল না যে, ভারত বিশেষ করে বাংলার সাহিত্য নিয়ে জার্মানির পাঠকদের বিপুল আগ্রহ আছে। তাই এই বইমেলা থেকেই জার্মান সাহিত্যের বঙ্গানুবাদ ও বাংলা সাহিত্যের জার্মান অনুবাদের নতুন অধ্যায় শুরু হবে। সেরকমই চুক্তি হবে। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ