Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারতে হাসিনার ১০০ দিন

ভারতে হাসিনার ১০০ দিন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: দু’হাতে দু’টি স্যুটকেস। সঙ্গে বোন শেখ রেহানা। এই অবস্থায় গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছিলেন ভারতে। তারপর কেটে গিয়েছে ১০০ দিন। সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন হাসিনা। তাঁর বোনও সঙ্গে রয়েছেন। তবে এই প্রথম নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় ধানমন্ডির বাসভবনে পরিবার সহ হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। তখনও দিল্লিতে বোনকে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন হাসিনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ