Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ভারতীয় হুইস্কির প্রশংসায় সুইস মন্ত্রী

ভারতীয় হুইস্কির প্রশংসায় সুইস মন্ত্রী
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ইউরোপের বাজারে ভারতীয় হুইস্কি ‘ইন্দ্রি’র চাহিদা তুঙ্গে। শুক্রবার রাজ্যসভায় ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্যিক প্রতিবন্ধকতা বিষয়ক এক প্রশ্নে এমনই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, ‘জুরিখে এক বৈঠকে অংশ নিয়েছিলাম। সেখানেই সুইৎজারল্যান্ডের এক মন্ত্রীর কাছ থেকে ভারতীয় হুইস্কির প্রশংসা শুনি। রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। মন্ত্রী জানান, বাজারে ওই হুইস্কির বিরাট চাহিদা। অত্যন্ত চড়া দামে বিক্রি হয় এটি। কপাল ভালো থাকলেই পাওয়া যায়। আমি হুইস্কি খাই না। তবে এই তথ্য জানতে পেরে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।’ উল্লেখ্য, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম ইন্দ্রিতে তৈরি হয় এই বিশেষ পানীয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ