Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারতে ঢুকে মন্দির সংস্কারে বাধা বিজিবির! চাঞ্চল্য অসমের শ্রীভূমিতে

ভারতে ঢুকে মন্দির সংস্কারে বাধা বিজিবির! চাঞ্চল্য অসমের শ্রীভূমিতে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা। ভারত-বাংলা সীমান্তে চলছে কড়া নজরদারি। এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার অসমের শ্রীভূমি (পূর্বতন করিমগঞ্জ) জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুশিয়ারা নদীর কাছে একটি মন্দিরের সংস্কারের কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, কুশিয়ারার দশমীঘাটে একটি  জরাজীর্ণ মনসা মন্দির সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। ওই দিন সেই কাজ শুরু হয়। বাংলাদেশের সিলেট বিভাগের জকিগঞ্জ পয়েন্টে মোতায়েন বিজিবি সদস্যদের একটি দল এদিন বিকেলে একটি স্পিডবোটে শ্রীভূমির ভারতীয় অংশে আসে এবং শ্রমিকদের নির্মাণের কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। এরপরই সীমান্তে মোতায়েন বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।  বিএসএফ-বিজিবি শ্রীভূমির সীমান্ত পয়েন্টে কমান্ড্যান্ট-পর্যায়ের বৈঠক হয়। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ