Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে যুবতীকে ধর্ষণের অভিযোগ

বহরমপুরে যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়িতে ডেকে এনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের একটি গ্রামে। সোমবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে গজধরপাড়ার এক যুবকের বিরুদ্ধে। পুলিস তার খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, ওই যুবক বাড়িতে ভুল বুঝিয়ে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করে। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবতী। বহরমপুর থানার পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 
Advertisement
অপরদিকে, বেলডাঙার সুজাপুর দয়ানগর এলাকায় এক যুবকের বিরুদ্ধে বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠল। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 
জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি ওই মহিলা বাচ্চাকে নিয়ে বাড়িতে শুয়েছিলেন। তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই ওই যুবক পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। জোরকরে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। বাধা দেওয়ায় মহিলাকে বেধড়ক মারধর করা হয়। তারপর তাঁর মোবাইল ভেঙে দিয়ে সোনার গয়না চুরি করে পালায় ওই যুবক। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ