Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে যুবক আত্মঘাতী

বহরমপুরে যুবক আত্মঘাতী
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকায় নিজের গলায় বঁটি দিয়ে পেঁচিয় আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সুরজিৎ হাজরা(৩০)। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি। পরিবারের দাবি, সুরজিৎবাবু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার সকালে মা, ভাই, বোন কাজে বেরিয়ে গেলে বাড়িতে একা ছিলেন তিনি। মা কাজ থেকে ফিরে এসে দেখেন ছেলে ছটফট করছে। রক্তে ভাসছে বিছানা। পাশে পড়ে রয়েছে বঁটি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ