Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে প্রশাসনের কাছে শিশুকন্যাদের দাবি-সনদ পেশ

বহরমপুরে প্রশাসনের কাছে শিশুকন্যাদের দাবি-সনদ পেশ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জাতীয় শিশুকন্যা দিবসে জেলার বিভিন্ন সরকারি আধিকারিকের সঙ্গে দেখা করে প্রায় ১২০০ কন্যাসন্তান তাদের দাবি-সনদ পেশ করল। আগামী অর্থবর্ষে বিভিন্ন দপ্তরের কর্ম পরিকল্পনা তৈরি হবে। সেখানে যেন শিশু ও কন্যাদের জন্য বিশেষ জায়গা থাকে। এটাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল। শিশুরা এবিষয়ে জেলার প্রতিটি বিডিও অফিস এবং থানার অফিসারদের হাতে একটি করে দাবি-সনদ তুলে দিয়েছে। বহরমপুরের বিডিও অমরজ্যোতি সরকার বলেন, শিশুদের পেশ করা দাবি-সনদ মেনে ভবিষ্যতে কাজ করার চেষ্টা করব। প্রসঙ্গত, কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রশাসনের কাছে শিশুকন্যাদের দাবি সনদ পেশের উদ্যোগ নেওয়া হয়েছিল।
Advertisement
রঘুনাথগঞ্জ-১ ব্লকের ছাত্রী জয়শ্রী সাহা বলে, বিডিও সাহেব আমাদের সঙ্গে এবিষয়ে আলোচনা করেছেন। তাঁর কাছে আমাদের উন্নয়নমূলক দাবি রাখতে পেরে আমরা খুবই খুশি। অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) চিরন্তন প্রামাণিক বলেন, শিশুরা এদিন আমাদের সঙ্গে পরিচিত হল। তারা বেশ কিছু দাবিও রেখেছে। তারমধ্যে কোন দাবিগুলি রাখা যাবে, তা আগামী দিনের কর্ম পরিকল্পনায় বিবেচনা করে দেখা হবে।
এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বলেন, সর্বস্তরের কর্ম পরিকল্পনায় যাতে শিশু ও কন্যাদের প্রাধান্য দেওয়া হয়, সেজন্য এদিন এমন অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ