Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর ও রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত ২

বহরমপুর ও রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত ২
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর ও রেজিনগর থানা এলাকায় পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে জাতীয় সড়কে লরির ধাক্কায় বাইক আরোহী সুজয় বিশ্বাস(৩২) মারা যান। তাঁর বাড়ি বহরমপুর শহরের গান্ধী কলোনিতে। অন্যদিকে, রেজিনগর থানার নাজিরপুরে কদর আলি শেখও(৫৫) দুর্ঘটনায় মারা গিয়েছেন। উভয়ই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  পরিবার সূত্রে জানা গিয়েছে, হোটেল কর্মী সুজয়বাবু রবিবার রাতে বাড়ি ফেরার সময় একটি পণ্যবাহী লরি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
Advertisement
রবিবার সকালে কদর আলি মাংস কেনার জন্য হেঁটে দোকানে যাচ্ছিলেন। সেই সময় তাঁর এক আত্মীয় বাইক নিয়ে এসে তাঁকে ধাক্কা মারেন। কদরসাহেবকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ