Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্রিকেটে জয়ী সবুজ সঙ্ঘ সেবা সমিতি ও হিন্দ ক্লাব

বহরমপুরে ক্রিকেটে জয়ী সবুজ সঙ্ঘ সেবা সমিতি ও হিন্দ ক্লাব
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: শুক্রবার সিনিয়র প্রথম ডিভিশন লিগের দু’টি খেলা ছিল। দু’টি খেলা স্টেডিয়ামের দু’টি গ্রাউন্ডে হয়। একটি খেলায় খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি বহরমপুর গুড মর্নিং ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে। অপর খেলায় হিন্দ ক্লাব ৭ উইকেটে জয়ী হয়েছে। তারা বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে হারায়।
Advertisement
এদিন স্টেডিয়ামের প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারের খেলায় বহরমপুর গুড মর্নিং ক্লাব ৪২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন বিক্রম মণ্ডল। পাল্টা ব্যাট করতে নেমে ৮ উইকেটে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি ২১২ রান করে।
অপর খেলায় প্রথমে ব্যাট করে ১৫০ রান করে বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টার। মাত্র ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে হিন্দ ক্লাব জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। হিন্দ ক্লাবের কৌস্তভ সাহা ও সৃজন দাস হাফ সেঞ্চুরি করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, শনিবার এই মাঠেই অনূর্ধ্ব-১৩ দলের ফাইনাল খেলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ