Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ছাদ থেকে পড়ে প্রৌঢ়ার মৃত্যু

বহরমপুরে ছাদ থেকে পড়ে প্রৌঢ়ার মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর থানার ভাকুড়ি এলালায় ছাদ থেকে পড়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম মর্জিনা বেওয়া(৫৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ দোতলার ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিলেন মর্জিনা বেওয়া। কাপড় মেলার সময় মাথা ঘুরে তিনি পড়ে যান। গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃতের জামাই সুরমান মণ্ডল বলেন, ছাদ ঘেরা ছিল না। যে কারণে তাঁকে ছাদে উঠতে নিষেধ করা হতো। শুক্রবার কাউকে না জানিয়েই ছাদে উঠে বিপত্তি ঘটান।
Advertisement
করিমপুরে গাছের ডাল ভেঙে মৃত্যু: করিমপুর থানার বারবাকপুরে অর্জুন গাছ থেকে পড়ে রবিউল মণ্ডল(৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে, ছাগলের খাবারের জন্য শুক্রবার সকালে তিনি অর্জুন গাছে উঠে পাতা পাড়ছিলেন। নরম ডালে পা রাখলে তা ভেঙে নীচে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে বহরমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোক। শুক্রবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয়। মৃতের ভাই আবু সামার শেখ বলেন, ছাগলের খাবারের জন্য দাদা গাছে উঠেছিল। ডাল ভেঙে নীচে পড়ে তার মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ