Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহিরাগতদের নিয়ন্ত্রণে নীতি তৈরির নির্দেশ দিল হাইকোর্ট

বহিরাগতদের নিয়ন্ত্রণে নীতি তৈরির নির্দেশ দিল হাইকোর্ট
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এজন্য কর্তৃপক্ষকে নির্দিষ্ট নীতি তৈরি করতে বলেছে আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, যোগেশচন্দ্র চৌধুরী ল এবং ডে কলেজের পরিচালন কমিটিকে এই সংক্রান্ত নীতি প্রণয়ন করতে হবে। চাইলেই সব সময়  বহিরাগত বা প্রাক্তনীরা কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।  উল্লেখ্য, কলেজের সরস্বতী পুজোয় পুলিসি পাহারার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও পুজোয় বহিরাগতদের প্রবেশ নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। অভিযোগ, কলেজের ভিতরে পুজো করার জায়গা দেওয়া হয়নি যোগেশচন্দ্র ডে কলেজের পড়ুয়াদের। তাঁরা ক্যাম্পাসের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজো করতে বাধ্য হয়েছেন। ক্যাম্পাসের ভিতরে পুজো করেছেন যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়ারা। রবিবার এই নিয়ে বিস্তর গোলমাল হয় কলেজে। 
Advertisement
বুধবার, এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তর মন্তব্য, একযোগে ১০ হাজার বা ২০ হাজার প্রাক্তনী কলেজে ঢুকব বললেই তো আর ঢুকতে দেওয়া যায় না। বিচারপতি জানিয়েছেন, বহিরাগত এবং প্রাক্তনী সমস্যা নিয়ে আলোচনায় বসতে হবে দুই কলেজের পরিচালন কমিটিকে। প্রাক্তনীরা কখন, কীভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবেন, কখন বেরবেন, সে বিষয়ে নির্দিষ্ট নীতি (পলিসি) তৈরি করতে হবে। সেই নীতি অনুযায়ী প্রাক্তনীদের গতিবিধি নিয়ন্ত্রিত হবে ক্যাম্পাসের ভিতর।
Advertisement
সম্পর্কিত সংবাদ