Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহারে পথ দুর্ঘটনায় দুর্গাপুরের মহিলার মৃত্যু, বাড়িতে সাংসদ

বিহারে পথ দুর্ঘটনায় দুর্গাপুরের মহিলার মৃত্যু, বাড়িতে সাংসদ
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মহাকুম্ভে স্নান করতে গিয়ে বিহারে পথ দুর্ঘটনায় দুর্গাপুরের এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম রেখা ঘোষ(৫০)। বাড়ি ১৬নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। চারচাকা গাড়িতে প্রয়াগরাজের উদ্দেশে যাওয়ার সময় লরির সঙ্গে সংঘর্ষে রেখাদেবীর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। সোমবার মৃতার বাড়িতে হাজির হয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ কীর্তি আজাদ। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। মৃতার শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সাংসদ। দুর্ঘটনায় কোনও ক্ষতিপূরণ আদায় করা যায় কিনা তা নিয়ে সচেষ্ট হয়েছেন এমপি। তিনি পরিবারের সদস্যদের কাছে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন। এদিনই সাংসদ দুর্গাপুরের ভিড়িঙ্গি টিএন স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ