Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিহারে লাইনচ্যুত দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

বিহারে লাইনচ্যুত দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
পাটনা, ২১ নভেম্বর: বিহারের পশ্চিম চম্পারণ জেলার হরিনগর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত ০৪০৬৮ দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনের একটি বগি। আজ, বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন ট্রেনটি হরিনগর স্টেশনের ৪ নম্বর ট্র্যাকে ঢুকছিল। সেই সময় আচমকাই ১৫৩৭৩৫/ জিএসএলআরডি কোচটির চারটি চাকা কোনওভাবে লাইনচ্যুত হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। এই ঘটনার পরই ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। তবে আপ লাইনে ট্রেন চলাচল চালু ছিল। দুর্ঘটনার পরই অকুস্থলে চলে আসে জিআরপি, রেলের আধিকারিকরা। শুরু হয় লাইনচ্যুত কোচটিকে ট্র্যাকে নিয়ে আসার কাজ। এরপর প্রায় ৪ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনটি। এদিনের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাটি কী ভাবে ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে। জানিয়েছেন সমস্তিপুর রেল ডিভিশনের আধিকারিকরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ