Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারী কুয়াশায় দেরিতে চলছে দুরন্ত, পূর্বাসহ একাধিক এক্সপ্রেস ট্রেন, সমস্যায় যাত্রীরা

ভারী কুয়াশায় দেরিতে চলছে দুরন্ত, পূর্বাসহ একাধিক এক্সপ্রেস ট্রেন, সমস্যায় যাত্রীরা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক সমস্যায় পড়ছেন ভারতীয় রেল যাত্রীরা। প্রায় সকাল থেকেই আইআরসিটিসি-র ওয়েবসাইটে সমস্যা, এরইমধ্যে কয়েকঘণ্টা লেটে চলছে একাধিক ট্রেন। তালিকায় রয়েছে দুরন্ত, পূর্বাসহ একাধিক এক্সপ্রেস।
Advertisement
বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী দিল্লি। ফলে ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা হয়। তবে দিল্লি ছাড়াও দেশের বহু প্রান্তে এদিন কুয়াশার দাপট থাকায় মন্থর হয় ট্রেনের গতি। একাধিক ট্রেন প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় লেট করে। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন কমপক্ষে ১৮টি ট্রেন দেরি করে চলছে।
  • সকাল ৭ টায় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল অবধ অসম এক্সপ্রেসের। কিন্তু সেই ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা ৩৮ মিনিট লেট হয়।
  • উন্নাচর এক্সপ্রেস ভোর চারটের সময় গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও সেটি ৩ ঘণ্টা ৪৯ মিনিট দেরি করে পৌঁছায়।
  • দুরন্ত এক্সপ্রেস ভোর ৬টা ৪০ এ গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৫৬ মিনিট দেরিতে পৌঁছায়।
  • পূর্বা এক্সপ্রেস ভোর ৬টা ৫-এ পৌঁছানোর কথা থাকলেও, সেটি গন্তব্যে পৌঁছায় প্রায় ৪ ঘণ্টা পর।
এছাড়াও প্রায় এক থেকে দু’ঘণ্টা দেরি করে গন্তব্যস্থলে পৌঁছায় লখনউ মেল, শিব গঙ্গা এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। যার জেরে ভোগান্তি বাড়ে যাত্রীদের।
সম্পর্কিত সংবাদ