পূর্ণিয়া: সুশীল মোচি। বিহারের পূর্ণিয়া জেলার কুখ্যাত গ্যাংস্টার। বিহার তো বটেই তার সঙ্গে পশ্চিমবঙ্গেও পুলিসের খাতায় সে ছিল মোস্ট ওয়ান্টেড। তার মাথার দাম ছিল ২ লক্ষ টাকা। শনিবার বিহার পুলিসের বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে খতম করা হয় সেই গ্যাংস্টারকে। পুলিস জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে যে, শুক্রবার রাত থেকে বায়সি এলাকার একটি ঘরে লুকিয়ে রয়েছে সুশীল। সেইমতোই এসটিএফ ও রাজ্য পুলিসের যৌথ টিম সেখানে তল্লাশি অভিযানে নামে। নিরাপত্তা বাহিনীকে দেখেই সুশীল সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিসকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। তার জবাবেই পাল্টা গুলিতে প্রাণ হারায় সুশীল।
Advertisement
এসডিপিও আদিত্য কুমার বলেন, এটা যৌথ বাহিনীর বড়সড় সাফল্য। দীর্ঘদিন ধরেই ওই গ্যাংস্টারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিস। অবশেষে তাকে খতম করা গেল।



