Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে পুলিসের অভিযান, উদ্ধার ১০০ কেজি বাজি, ধৃত ১

বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি সহ এক যুবককে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। তার বাড়ি থেকে প্রচুর গাছবোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বাজি তৈরির মশলা।

ভূপতিনগরে পুলিসের অভিযান, উদ্ধার ১০০ কেজি বাজি, ধৃত ১
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি সহ এক যুবককে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। তার বাড়ি থেকে প্রচুর গাছবোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বাজি তৈরির মশলা। সব মিলিয়ে বাজেয়াপ্ত হওয়া বাজির পরিমাণ ১০০ কেজি। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভাশিস দলুই। তার বাড়ি ভূপতিনগরের কিসমত পাটনা গ্রামে। বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তার বাড়ি লাগোয়া একটি ঘরে দীর্ঘদিন ধরে বাজি তৈরি করত। বর্তমানে পুজো-পার্বণের মরশুম চলছে। সামনেই সরস্বতী পুজো। সেকথা মাথায় রেখে অনেক গাছবোমা তৈরি করছিল সে। তা বিভিন্ন জায়গায় সরবরাহ করার উদ্দেশ্য ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিস। তৈরি হওয়া গাছবোমা ছাড়াও বাজি তৈরির যাবতীয় মশলা বস্তা সহ বিভিন্ন জায়গায় রাখা ছিল। অভিযানে সবকিছু বাজেয়াপ্ত করে পুলিস। ধরা পড়ে যায় শুভাশিস। তবে অভিযান চলাকালীন পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পুলিস জানতে পেরেছে, শুভাশিসের বাবা প্রদীপ দলুই এর আগে বাজি তৈরি করতেন। বর্তমানে তিনি কর্মসূত্রে বাইরে রয়েছেন। বাজি তৈরির কারবার দেখাশোনা করত ২০ বছরের শুভাশিস। থানার ওসি মহম্মদ মহিউদ্দিন বলেন, বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে লাগাতার পুলিসি অভিযান জারি থাকবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ