Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, ধৃত ব্যবসায়ী

প্রচুর নিষিদ্ধ বাজি সহ এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। তার কাছ থেকে ৪০ কেজির কাছাকাছি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মুকুল বেরা। তার বাড়ি ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়।

ভূপতিনগরে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, ধৃত ব্যবসায়ী
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: প্রচুর নিষিদ্ধ বাজি সহ এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। তার কাছ থেকে ৪০ কেজির কাছাকাছি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মুকুল বেরা। তার বাড়ি ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তি ইটাবেড়িয়া এলাকায় নিজের গোডাউনে বাজি মজুত করে বিক্রি করত। বর্তমানে সর্বত্র সরস্বতী পুজো সহ নানা অনুষ্ঠান চলছে। সেকথা মাথায় রেখে সম্প্রতি প্রচুর বাজি মজুত করেছিল অভিযুক্ত। তা বিভিন্ন দোকানে সরবরাহ কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ইটাবেড়িয়া ফাঁড়ির ‌ইনচার্জ অনির্বাণ রায়ের নেতৃত্বে পুলিস এলাকায় যায়। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। আর কেউ এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ