Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে ছিনতাইয়ে অভিযুক্তের ফের হেফাজত

ভূপতিনগরে ছিনতাইয়ে অভিযুক্তের ফের হেফাজত
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ভূপতিনগর থানার মানিকজোড়ে ৫০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃতকে ফের হেফাজতে নিল পুলিস। এঘটনায় ভূপতিনগরের গড়বাড়ি গ্রামের বুদ্ধদেব হাজরাকে পুলিস গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে ছিনতাই হওয়া ১৭ হাজার ৫০০টাকা উদ্ধার হয়। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত হয়েছে। সাতদিনের পুলিস হেফাজত শেষে সোমবার বুদ্ধদেবকে ফের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার তিনদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন।
Advertisement
বেশ কিছুদিন আগে ভূপতিনগরের বাসুদেববেড়িয়ার এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫০হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। মানিকজোড়ের কাছে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস বুদ্ধদেবকে গ্রেপ্তার করে। তবে এখনও বাকি টাকা ও ছিনতাইয়ে যুক্ত অপর দুষ্কৃতীর হদিস মেলেনি। ভূপতিনগর থানার ওসি মহম্মদ মহিউদ্দিন বলেন, এদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, এরা আর কোথাও ছিনতাই করেছে কিনা-সেসব জানতেই ধৃতকে ফের হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ