Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাওয়াইয়া প্রতিযোগিতা

ভাওয়াইয়া প্রতিযোগিতা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুর এলাকার ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে ওই সঙ্গীত প্রতিযোগিতার আসর বসে। যদিও মাত্র ২৫ জন প্রতিযোগী অংশ নেন। কেন প্রতিযোগীর সংখ্যা এত কম, তা নিয়ে প্রশ্ন ওঠে। জলপাইগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সফল প্রতিযোগীরা কোচবিহারে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ