Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেন্টিলেটর দিয়ে ঢুকে চুরি

ভেন্টিলেটর দিয়ে ঢুকে চুরি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা দেওয়ানহাট: ঘরের ভেন্টিলেটর দিয়ে ঢুকে চুরি করে চম্পট দিল চোর। বৃহস্পতিবার মধ্যরাতে কোচবিহারের ১৩ নম্বর ওয়ার্ডে নিত্যানন্দম আশ্রম এলাকায় চুরির ঘটনা ঘটে। রাতেই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিস গিয়ে তদন্ত শুরু করেছে। শহরের নিত্যানন্দম আশ্রম এলাকার বাসিন্দা আশীস চক্রবর্তী বলেন, পারিবারিক কাজে সপরিবারে কলকাতায় এসেছি। রাতে এক প্রতিবেশী ফোন করে জানান, আমাদের ঘরে নাকি আলো জ্বলে রয়েছে। তারপর তারাও বাইরে বেরিয়ে আসেন। ফোন করে পুলিস ও অন্য প্রতিবেশীদের সেখানে যেতে বলি। তারা বাড়িতে গিয়ে গ্যারেজের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, ঘরের সব জিনিসপত্র ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারির দরজা খোলা। ঠিক কি কি চুরি হয়েছে, সেটা বলতে পারছি না। আগামীকাল বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ জানব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ