Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিনরাজ্যের লরি সহ আটক চার

ভিনরাজ্যের লরি সহ আটক চার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: ভিনরাজ্যের লরিতে বসানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেট। এজন্য ওই লরি সহ চারজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিস। জানা গিয়েছে, পুলিস রবিবার রাতে অনুকূলের মোড় এলাকায় কল্যাণী চাকদহ রাজ্য সড়কে নাকা চেকিং চালাচ্ছিল। তখন কল্যাণীর দিক থেকে মদনপুর যাওয়ার পথে একটি ১৬ চাকা লরিকে আটক করে তারা। গাড়িটির নথি পরীক্ষা করলে জানা যায়, ভুয়ো নম্বর প্লেট বসিয়ে সেটি ব্যবহার করা হচ্ছে। তখন পুলিস গাড়িটির পাশাপাশি চার যুবককে আটক করে। ধৃতদের বাড়ি শান্তিপুর, তাহেরপুর ও চাকদহ এলাকায়। পরে পুলিস জানতে পারে ওই লরিটি পাঞ্জাবের। সেটি চুরি করে এই পথ ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ