Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাহিনীর সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষ, জখম এসপি

বাহিনীর সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষ, জখম এসপি
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে ফের অশান্তির আগুন। কাংপোকপি জেলার পাহাড়ি এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সরব কুকি বিক্ষোভকারীরা। অভিযোগ, শুক্রবার রাস্তা অবরোধের পাশাপাশি জেলা শাসকের অফিসে হামলা চালায় তারা। পুলিস বাধা দিতে গেলে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। গুলিও চালানো হয় বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে আহত হন কাংপোকপি জেলার পুলিস সুপার (এসপি) মনোজ প্রভাকর সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিস কাঁদানে গ্যাস ছোড়ে। তাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ