নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভিন্ন বয়ানে এক যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছে। জখম অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি হওয়া রাজা রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয় মঙ্গলবার। তাঁর সঙ্গে হাসপাতালে ভর্তি হয় বিট্টু সরকার নামে আরও এক জখম যুবক। দু’জনেরই বাড়ি জলপাইগুড়ির ডাঙাপাড়া এলাকায়। রাজার মৃত্যুর কারণ নিয়ে বিট্টুর দু’রকম ভিডিও-বয়ান ঘিরে আলোড়ন ছড়িয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জখম যুবক দাবি করছেন, পুলিস তাঁদের মারধর করেছে। তারই জেরে মৃত্যু হয়েছে রাজার। পুলিস তাঁকে দুর্ঘটনার কথা বলতে বাধ্য করেছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। আবার পুলিসের তরফে দেওয়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, জখম যুবক বলছেন, সুপারি চুরি করতে গিয়ে ধরা পড়ায় এলাকার লোকজন তাঁদের মারধর করে। তারই দাগ রয়েছে রাজার শরীরে। কেন একই ব্যক্তি দু’রকম বয়ান দিলেন, তা নিয়েই ধোঁয়াশা ছড়িয়েছে।
Advertisement
‘পুলিস মারধর করেছে’ বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছে মৃতের পরিবার। যদিও এদিন রাত পর্যন্ত এনিয়ে কোতোয়ালি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি তাঁরা।
জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ১৯ জানুয়ারি দশদরগা এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে ওই দুই যুবক। খবর পেয়ে পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারপর জিজ্ঞাসাবাদ করে ওইদিনই ছেড়ে দেওয়া হয় তাঁদের। পরদিন অর্থাৎ ২০ তারিখ পথ দুর্ঘটনায় জখম হয়ে রাজা রায় ও তাঁর সঙ্গে থাকা এক যুবক জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি হয়। এদিন সকালে রাজার মৃত্যু হয়। পুলিস জখম অন্য যুবকের বয়ান রেকর্ড করেছে। বিষয়টি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে।