Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ের সভায় আরাবুলকে  নিশানা প্রাক্তন প্রধানের

ভাঙড়ের সভায় আরাবুলকে  নিশানা প্রাক্তন প্রধানের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার তোপ দাগলেন তাঁরই একদা ঘনিষ্ঠ মোদেসার হোসেন। এক সময়ে তিনি ভোগানি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন। রবিবার ভাঙড়ের হাটগাছা কোচপুকুরের একটি সভা থেকে আরাবুলের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটের টিকিট দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ওই নেতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার জন্য মোটা টাকা চেয়েছিলেন আরাবুল। তা দিতে না পারায় আমাকে প্রার্থী করা হয়নি। এদিনের সভা হয় তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার উপস্থিতিতে। এই সভায় আগাগোড়াই আরাবুলকে নানাভাবে নিশানা করেন ওই নেতা। 
Advertisement
তবে চুপ করে থাকেননি তৃণমূলের ‘তাজা’ নেতা। ওই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে আরাবুল বলেন, পুরোটাই মিথ্যা অভিযোগ। তিনি অভিযোগ প্রমাণ করতে না পারলে, আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব। অন্যের কথায় পরিচালিত হয়ে আমাকে কালিমালিপ্ত করতে এসব বলা হচ্ছে। তিনি প্রধান থাকাকালীন নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেকারণেই দল গত পঞ্চায়েত নির্বাচনে মোদেসারকে টিকিট দেয়নি।
সম্পর্কিত সংবাদ