Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে অবৈধ নির্মাণ বন্ধ করে দিল পুলিস

ভাঙড়ে অবৈধ নির্মাণ বন্ধ করে দিল পুলিস
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় থানার পদ্মপুকুরে একটি বেআইনি নির্মাণ বন্ধ করল পুলিস। অভিযোগ, সরকারি খাস জমিতে রাতারাতি তৈরি হচ্ছিল বাড়ি। এই নিয়ে থানায় চিঠি দেয় স্থানীয় পঞ্চায়েত। তারপরই নড়েচড়ে বসে পুলিস। যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওই বাড়ির মালিক শহিদুল মোল্লা। তিনি বলেন, পুলিসের অনুমতি নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করি। ইতিমধ্যে প্রায় একতলার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন পুলিস ও এসে কাজ বন্ধ করে দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ