নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় থানার পদ্মপুকুরে একটি বেআইনি নির্মাণ বন্ধ করল পুলিস। অভিযোগ, সরকারি খাস জমিতে রাতারাতি তৈরি হচ্ছিল বাড়ি। এই নিয়ে থানায় চিঠি দেয় স্থানীয় পঞ্চায়েত। তারপরই নড়েচড়ে বসে পুলিস। যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওই বাড়ির মালিক শহিদুল মোল্লা। তিনি বলেন, পুলিসের অনুমতি নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করি। ইতিমধ্যে প্রায় একতলার কাজ শেষ হয়ে গিয়েছে।



