Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে পুলিসকে মারধর, ধৃত তিন

ভাঙড়ে পুলিসকে মারধর, ধৃত তিন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিস। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানা। রবিবার রাতে শাঁকশহর এলাকা থেকে তাদের ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, ভাঙড় থানার সাব ইনসপেক্টর রাকেশ দেবনাথের অভিযোগের ভিত্তিতে মারুফ মোল্লা, হাসান আলি মোল্লা ও জিয়ারুল আলি মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
প্রসঙ্গত, রবিবার রাতে স্থানীয় মেলায় জুয়ার আসর বসেছে খবর পেয়ে অভিযানে যায় পুলিস। ঠেক ভেঙে দু’জনকে তুলে নিয়ে আসার সময় বাধে গোলমাল। অভিযোগ, তাদের ছিনিয়ে নিয়ে পুলিসকর্মীদের বেধড়ক মারধর করে কিছু লোকজন। রাতেই এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ