Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙা হল বিজেপি নেতার দোকানের একাংশ, বিতর্ক

ভাঙা হল বিজেপি নেতার দোকানের একাংশ, বিতর্ক
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বিজেপি নেতার দোকানের একাংশ আচমকা ভেঙে দেওয়ার অভিযোগকে ঘিরে শোরগোল। এই নিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি বারাসত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ন’পাড়া কালীবাড়ি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীবাড়ি আদর্শ বিদ্যাপীঠের পাশে অরূপ সেন নামে এক বিজেপি নেতার রেস্তরাঁ আছে। কিছুদিন সেটি বন্ধ রয়েছে। অরূপ হাবড়া বিজেপির কো-ইনচার্জ পদে রয়েছেন। তাঁর দোকানের সামনের দিকটি জাতীয় সড়কের দিকে ঝুঁকেছিল। সোমবার সকালে স্থানীয় কাউন্সিলারের উপস্থিতিতে সামনের সেই অংশটি ভেঙে ফেলা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ