Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেঙে দেওয়া হল অবৈধ কালভার্ট

অবশেষে ভেঙে দেওয়া হল অবৈধ কালভার্ট। শুক্রবার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বীরসিংজোতে দুটি কালভার্ট আর্থমুভার দিয়ে সরিয়ে দিল প্রশাসন। সেচদপ্তরের মহকুমা ইঞ্জিনিয়ার যুবরাজ সিং, বিএলআরও দেবরাজ বাগ, নকশালবাড়ি থানার ওসি ওয়াসিম বারি, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কালভার্টটি গুড়িয়ে দেওয়া হয়।

ভেঙে দেওয়া হল অবৈধ কালভার্ট
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: অবশেষে ভেঙে দেওয়া হল অবৈধ কালভার্ট। শুক্রবার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বীরসিংজোতে দুটি কালভার্ট আর্থমুভার দিয়ে সরিয়ে দিল প্রশাসন। সেচদপ্তরের মহকুমা ইঞ্জিনিয়ার যুবরাজ সিং, বিএলআরও দেবরাজ বাগ, নকশালবাড়ি থানার ওসি ওয়াসিম বারি, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কালভার্টটি গুড়িয়ে দেওয়া হয়। জমি প্লট করে বিক্রির জন্য জমি মাফিয়ারা অবৈধভাবে মাঞ্ঝা নদীতে কালভার্ট বানিয়েছিল। সেচদপ্তরের মহকুমা ইঞ্জিনিয়ার যুবরাজ সিং বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুটি কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে। বিএলআরও বলেন, অবৈধ নির্মাণের খবর পেয়ে প্রশাসন তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলবে। - নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ