নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আরাবুল ইসলাম-শওকত মোল্লা বাগ্যুদ্ধ যেন থামতেই চাইছে না। বাংলার বাড়ি প্রকল্পে গরিবদের ঘরের টাকা দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে রবিবার সোনপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদাজ্ঞপন কর্মসূচি নিয়েছিলেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সেখানেও নাম না করে আরাবুলের বিরুদ্ধেই সরব হলেন তিনি। পরে সুর চড়ালেন ভাঙড়ের ‘তাজা নেতা’ও।
Advertisement
এদিন শওকত বলেন, একজন আছেন হাফ প্যাসেঞ্জার কোর্টের একটা রায়ে উজ্জীবিত হয়ে বলছেন, আমি ভাঙড়ের শেষ কথা। এখানে যা-কিছু করার সব আমিই করেছি। তাহলে এই মঞ্চে যাঁরা বসে আছেন তাঁরা কারা? আরাবুলকে বেইমান বলে আক্রমণও করেন ক্যানিং পূর্বের এই বিধায়ক।
পরে ভাঙড়ের প্রাক্তন বিধায়কও পাল্টা দেন, ওঁর সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বাধে। শোনপুরে যে সভা হয়েছে তা পুরোপুরি ফ্লপ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের ১৩টি অঞ্চল থেকে লোকজন আসবে বলা হয়েছিল। কিন্তু সভার মাঠ ভরাতে ভাঙড়-১ ব্লকের ৯টি অঞ্চল এবং ক্যানিং-২ ব্লকের ৯টি অঞ্চল থেকে বহু লোকজন আনা হয়েছে।