Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহালার সেনহাটিতে ঝিলে ডুবে মৃত যুবক

বেহালার সেনহাটিতে ঝিলে ডুবে মৃত যুবক
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার সেনহাটিতে ঝিলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বাপি মণ্ডল (৪০)। বুধবার সকাল পৌনে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই ব্যক্তি। খবর পেয়ে কলকাতা পুলিসের ডিএমজি-র ডুবরিরা তল্লাশিতে নামেন। পরে সংজ্ঞাহীন ওই ব্যক্তিকে উদ্ধার 
Advertisement
করেন তাঁরা। দ্রুত তাঁকে স্থানীয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ