Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তা সংস্কার বাসিন্দার

দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। হামেশাই দুর্ঘটনা ঘটছে। এমন অভিযোগ তুলে নিজের গাঁটের টাকা দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেন এক বাসিন্দা। জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকার এ ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে।

বেহাল রাস্তা সংস্কার বাসিন্দার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। হামেশাই দুর্ঘটনা ঘটছে। এমন অভিযোগ তুলে নিজের গাঁটের টাকা দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেন এক বাসিন্দা। জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকার এ ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় কাউন্সিলার স্বরূপ মণ্ডলের দাবি, পুরসভাকে না জানিয়ে এভাবে কেউ নিজের ইচ্ছেমতো শহরের রাস্তায় পিচ দিতে পারেন না। বিষয়টি তিনি পুর কর্তৃপক্ষকে জানিয়েছেন। এদিকে যে বাসিন্দা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তাঁর দাবি, রাস্তার হাল এতটাই খারাপ যে, টোটো ঢুকতে চায় না। এলাকার লোকজনকে হেঁটে যাতায়াত করতে হয়। এলাকাবাসীর স্বার্থেই তিনি নিজের পকেটের পয়সা দিয়ে ভাঙা রাস্তা সারানোর উদ্যোগ নিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ