Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল গড়াইমারি সুস্বাস্থ্যকেন্দ্র, পথ অবরোধে এসডিপিআই

বেহাল গড়াইমারি সুস্বাস্থ্যকেন্দ্র, পথ অবরোধে এসডিপিআই
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: গড়াইমারি সুস্বাস্থ্যকেন্দ্রের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এই অভিযোগ তুলে বুধবার পথে নামল এসডিপিআই। ডোমকলের গড়াইমারি হাসপাতাল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছিল এসডিপিআইয়ের নেতাকর্মীরা। বুধবার সকালে ঘণ্টা দেড়েক ধরে অবরোধ চালায় তারা। যার জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছে অবরোধ তুলে নিতে অনুরোধ করে। অনুরোধে কাজ না হওয়ায় তাঁদের জোর করে রাস্তা থেকে তুলতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিস তাঁদের গ্রেপ্তার করে। পরে তিনি ছাড়া পান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ