নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিস বেহালা বা সাউথ-ওয়েস্ট ডিভিশনের থানাগুলির জন্য ১৪টি হ্যান্ড হেল্ড লাউড স্পিকার কিনতে চলেছে। গত সপ্তাহে লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মূলত বড় সভা-সমাবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার ডিউটির সময়ে জমায়েত যোগ দেওয়া মানুষকে বার্তা দিতেই এই লাউড স্পিকারের দরকার হয় পুলিসের। লালবাজার সূত্রের খবর, বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর, সরশুনা, হরিদেবপুরের মতো থানাগুলির পাশাপাশি ডিসি অফিসেও বর্তমানে এই লাউড স্পিকার নেই। ফলে পুলিসের রোজকার কাজে সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করতেই এই লাউড স্পিকার কিনতে চায় লালবাজার।



