নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন মাসের মধ্যে বেহালার চণ্ডীতলার একটি চুরির ঘটনার কিনারা করল পুলিস। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া গয়না এবং টাকা। লালবাজারের ডাকাতি দমন শাখা তদন্তে নেমে প্রথমে ঘটনার জড়িত দু’জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে যারা ওই চোরাই গয়না কিনেছিল, তাদের পাকড়াও করা হয়। অবশেষে প্রায় ১০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, গত বছর সপ্তমীর দিন দুপুরে সপরিবারে ঠাকুর দেখতে গিয়েছিলেন বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে একতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ ও ১০০ গ্রামের বেশি গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ পায় পুলিস।
নভেম্বর মাসে দুষ্কৃতীরা পাকড়াও হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে যারা সোনার গয়না কিনেছিল, তারাও পুলিসের জালে ধরা পড়ে সম্প্রতি। চুরি যাওয়া পুরো সোনার গয়নাই পাওয়া গিয়েছে। পুলিস সেটা অভিজিৎবাবুর হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় পুলিসকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজিৎবাবু। তাঁর কথায়, একপ্রকার হাল ছেড়েই দিয়েছিলাম। কলকাতা পুলিস অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।