Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভিক্ষুকদের ভিক্ষা দিলেই দায়ের হবে মামলা, দেশের এই শহরে চালু নতুন নিয়ম

ভিক্ষুকদের ভিক্ষা দিলেই দায়ের হবে মামলা, দেশের এই শহরে চালু নতুন নিয়ম
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল, ১৬ ডিসেম্বর: এবার ভিক্ষুককে টাকা দিলে হবে পুলিস কেস! আজ্ঞে হ্যাঁ, আগামী ১ জানুয়ারি থেকে ইন্দোরে চালু হচ্ছে এই নয়া নিয়ম। দেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর এখন ভিক্ষুকমুক্ত হওয়ার পথে। আর এই পদক্ষেপকে সাকার করতে কড়া শহর প্রশাসন। তার আওতাতেই কোনও ভিক্ষুককে টাকা দিলে আইনের সমস্যায় পড়তে হবে ভিক্ষা দেওয়া ব্যক্তিকে। কোনও ব্যক্তি ভিক্ষুককে টাকা দিলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
Advertisement
জেলা কালেক্টর আশিষ সিং জানিয়েছেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য সচেতনতামূলক নানা প্রোগ্রাম ডিসেম্বর মাস পর্যন্ত চালানো হবে। এরপর ১ জানুয়ারি থেকে যদি কোনও ব্যক্তি ভিক্ষুককে টাকা দেন. তবে ওই ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর করা হবে।
ভিক্ষুক ব্যান প্রোগ্রাম চালানোর সময় বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ইন্দোর প্রশাসন। তাদের দাবি, রাস্তায় যে বক্তিদের ভিক্ষা চাইতে দেখা যায় তাঁদের কারও নিজের বাড়ি রয়েছে, কোনও ভিক্ষুকের ছেলে মেয়ে আবার ব্যাঙ্কেও কাজ করে। চমকপ্রদ একটি তথ্যে ইন্দোর প্রশাসন জানিয়েছে, শহরে এমন একজন ভিক্ষুক রয়েছেন যিনি সুদেও টাকা খাটান!
এক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি করতে না দেওয়া হলে তাঁরা খাবার পাবেন কী ভাবে? এক্ষেত্রে সরকারের পাশে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁরা আগামী ৬ মাসের জন্য এই ভিক্ষুকদের আশ্রয় দেবে। আগামী ৬ মাসের মধ্যে তাঁদেরকে কাজ খুঁজে নিতে হবে।
সম্পর্কিত সংবাদ