আমেদাবাদ: বাবা বিক্রি করে দিল তার সাত বছরের মেয়েকে। ঘটনাটি গুজরাতের সবরকাঁথা জেলার। পাঁচ মাস পর রাজস্থানের আলোয়ার থেকে নাবালিকাকে উদ্ধার করল পুলিস। এই ঘটনায় শনিবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বালিকার বাবা সহ আরও বেশ কয়েকজন এখনও ফেরার। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
সবরকাঁথা জেলার পুলিস সুপার বিজয় প্যাটেল জানান, মালিকের থেকে আগাম ১ লক্ষ ৬০ টাকা নিয়েছিল ওই ব্যক্তির ভাইপো দিলীপ। সেই ঋণ না মিটিয়ে চম্পট দেয় সে। এদিকে, ঋণ নেওয়ার সময় দিলীপের গ্যারান্টার ছিলেন ওই বালিকার বাবা। ফলে দিলীপ পালিয়ে যাওয়ার পর টাকার জন্য তার কাছে প্রায়শই তাগাদা দিতে থাকে ঋণদাতা। এই অবস্থায় মেয়েটিকে রাজস্থানের আলোয়ারে বিক্রি করার প্রস্তাব দেয় অর্জুন নামে এক আত্মীয়। এরপরেই উম্মেদ সিং নামে আলোয়ারের এক বাসিন্দার কাছে মেয়েকে ৪ লক্ষ টাকায় বিক্রি করে দেয় ওই ব্যক্তি। বালিকার বাবা সহ পাঁচজনকে দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করায় উম্মেদ। চুক্তি অনুযায়ী, ১৮ বছর বয়স হওয়ার পরে মেয়েটিকে বিয়ে করবে উম্মেদের ছেলে।
টাকা পেয়েই নিজেদের মধ্যে তা ভাগ করে নেয় বালিকার পরিবারের সদস্যরা। পাচারের পাঁচ মাস পর মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিসকে ওই বালিকা জানিয়েছে, তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করিয়ে নিত উম্মেদ সিং।
টাকা পেয়েই নিজেদের মধ্যে তা ভাগ করে নেয় বালিকার পরিবারের সদস্যরা। পাচারের পাঁচ মাস পর মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিসকে ওই বালিকা জানিয়েছে, তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করিয়ে নিত উম্মেদ সিং।



