Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ দাদার

ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ দাদার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: ট্রাক্টরের চাকায় ভাইকে পিষে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনার থানায় গিয়ে আত্মসমর্পণ করে মারুতি বাভিহাল নামে অভিযুক্ত যুবক। কর্ণাটকের বেলাগাভি জেলার ইয়ারাগাত্তি তালুকের ঘটনা। মৃতের নাম গোপাল বাভিহাল (২৭)। পুলিস জানিয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। কিছুদিন আগে বাভিহাল পরিবারের সম্পত্তি ভাগাভাগি হয়েছিল। প্রায়শই এবিষয়ে দাদা-ভাইয়ের ঝগড়া হতো। শনিবার বচসা চরমে ওঠে। তখনই ঘটে ঘটনাটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ