Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাইঝিকে যৌন হেনস্তা, গ্রেপ্তার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ

ভাইঝিকে যৌন হেনস্তা, গ্রেপ্তার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইঝিকে যৌন হেনস্তার অভিযোগে কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। পকসো আইনে মামলা রুজু করে রবিবার সকালে তাকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিস। এদিনই ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল বিকাশ মিশ্র। আপাতত সে জামিনে জেলের বাইরে রয়েছে। কয়লা পাচারকাণ্ডে নাম জড়ায় তার দাদা বিনয় মিশ্রেরও। সে এখনও ফেরার। সূত্রের দাবি, অভিযুক্ত এখনও ভানুয়াতু দ্বীপে গা ঢাকা দিয়ে রয়েছে। তার পরিবার থাকে কালীঘাট থানা এলাকাতে। অভিযোগ, শনিবার রাতে নাবালিকা ভাইঝিকে যৌন হেনস্তা করে বিকাশ। নাবালিকার আর্তনাদে শুনে ঘটনাস্থলে আসেন তার মা। নির্যাতিতার মায়ের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে মারধর করা হয়। কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। তার ভিত্তিতে নাবালিকাকে যৌন হেনস্তা ও খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিস। সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আজ, সোমবার ফের অভিযুক্তকে বিশেষ পকসো আদালতে পেশ করা হবে। সেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানাবে পুলিস। অন্যদিকে, ধৃত বিকাশের আইনজীবী বলেন, জেলে ওর বিশেষ নিরাপত্তা প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ