Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিদেশিনীর

ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিদেশিনীর
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিদেশিনী। বুধবার দুপুরে নবদ্বীপের ফেরিঘাটের ঘটনা। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস ওই বিদেশিনীকে উদ্ধার করে। তারপর চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই বিদেশিনী। পুলিস জানিয়েছে, ওই বিদেশিনীর নাম বোরোভাসকিখ শান্তি অ্যালেক্সিভনা। তিনি একজন রাশিয়ান নাগরিক। ওই বিদেশিনী বিজনেস ভিসা নিয়ে তাঁর বাবার সঙ্গে এদেশে এসেছিলেন। তাঁর বাবা তাঁকে রেখে দেশে ফিরে যান। বর্তমানে শ্রীমায়াপুর গম্ভীরা ভবন, শ্রীদাম হাউসের ফ্ল্যাটে থাকতেন অ্যালেক্সিভনা। বুধবার ওই বিদেশিনী মায়াপুর থেকে লঞ্চে করে আসার সময় হঠাৎই নদীতে ঝাঁপ দেন। এরপর তাঁকে বাঁচানোর জন্য লঞ্চটিও তাঁর পিছু নেয়। ভাসতে ভাসতে ওই মহিলা মণিপুর ঘাটে চলে যান। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। পুলিশ মনে করছে, ওই বিদেশিনী সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই হয়তো আত্মহত্যার চেষ্টা করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ