Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথী নদীতে তলিয়ে গেল শিশু

ভাগীরথী নদীতে তলিয়ে গেল শিশু
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: ভাগীরথীতে তলিয়ে গেল আড়াই বছরের শিশু। শুক্রবার দুপুরে নিদয়ার স্নানের ঘাটে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই শিশুর নাম রোহিত ঘোষ। বাড়ি মায়াপুর-বামুনপুকুর-২ পঞ্চায়েতের নিদয়া স্কুলপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দাদু স্নানে গেলে রোহিত ও তার যমজ ভাই রোহন তাঁর সঙ্গে যায়। ওরা দাদুর জন্য তেল নিয়ে নদীর ঘাটে আসে। হঠাৎ দুই শিশু গড়িয়ে জলে পড়ে যায়। রোহনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও রোহিত নদীতে তলিয়ে যায়। নিখোঁজ রোহিতের খোঁজে স্থানীয় লোকজন জলে নামলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে তৎক্ষণাৎ আসেন নদীয়া ক্যুইক রেসপন্স টিমের সদস্যরা। তাঁরা স্পিড বোট ও ডুবুরি নিয়ে নদীতে তল্লাশি চালান। তবে বিকেল পর্যন্ত রোহিতের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ